সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আ,লীগ নেতা জঙ্গী ও নাছিরকে প্রধানমন্ত্রীর উপহারের চেক হস্তান্তর করলেন এমপি কমল

আ,লীগ নেতা জঙ্গী ও নাছিরকে প্রধানমন্ত্রীর উপহারের চেক হস্তান্তর করলেন এমপি কমল

http://coxview.com/wp-content/uploads/2021/12/Donation-mp-kamol-Sagar-3-12-21.jpg

আ,লীগ নেতা জঙ্গী ও নাছিরকে প্রধানমন্ত্রীর উপহারের চেক হস্তান্তর করলেন এমপি কমল

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদের অসুস্থ সাবেক আ,লীগ নেতা জঙ্গী ও ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা নাছিরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরুপ চার লক্ষ টাকার চেক হস্তান্তর করলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

গতকাল রাতে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়াস্থ সদর যুবলীগের সাধারন সম্পাদক সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর বাসভবনে সাংসদ জনপ্রতি দুই লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, বাজার ভূমি মালিক সমিতির সাধারন সম্পাদক কামরুল এহেচান বাবু, ঈদগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, মেম্বার বজলুর রশিদ, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, জালালাবাদ যুবলীগ সাধারন সম্পাদক সাহেদ কামাল, ওয়ার্ড় আ,লীগ সাবেক সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।

উল্লেখ্য, জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়ার এক সময়ের ত্যাগী আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন জঙ্গী তৎকালীন বাহারছড়া এলাকায় নিবার্চনী প্রচারণাকালীন সময়ে ষ্টোক করে। পরবর্তীতে প্যারালাইসিস হয়ে হাত-পা অবশ হয়ে পড়ে। তিনি দীর্ঘ দুইযুগ ধরে জেলা মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদকের নেতৃত্বে ছিলেন। শ্রমিকনেতা হিসেবে বেশ পরিচিতিও রয়েছে। তৎকালীন মনিরুল আলম চৌধুরী ও মরহুম এসটিএম রাজা মিয়ার নেতৃত্বাধীন সদর উপজেলা আ,লীগে শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন দলের চরম দু:সময়ে। পূর্বে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্বেও ছিলেন।

একইদিন সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হওয়া ইসলামাবাদ যুবলীগ সভাপতি নাছির উদ্দিনকে ও ২লক্ষ টাকার চেক প্রদান করা হয়। তারা দুইজন চার লক্ষ টাকার পেয়ে খুশিতে উৎফুল্ল হন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.