সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আসন্ন শীতেও ত্বক সুন্দর রাখবে এই ৫টি কাজ

আসন্ন শীতেও ত্বক সুন্দর রাখবে এই ৫টি কাজ

সঠিক নিয়মে পরিচর্যা করতে পারলে শীতকালেও ত্বক থাকবে এমন প্রাণবন্ত।

প্রতিটা ঋতুতেই আবহাওয়ার ধরণ অনুযায়ী ত্বকের জন্য প্রয়োজন হয় বিশেষ যত্নের। বিশেষ করে শীতের সময় ত্বকের প্রয়োজন হয় কিছুটা বাড়তি যত্ন এবং বাড়তি সতর্কতার। আমাদের শরীরের ত্বক শীতের সময়ে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশী রুক্ষ এবং শুষ্ক হয়ে ওঠে। ত্বকের এমন বিরূপ আচরণ দেখা দেওয়া শুরু করে শীতকাল শুরু হবার বেশ আগে থেকেই।

শীত আসার আগে থেকে শুরু করে পুরো শীতকাল ধরেই ত্বকের প্রতি বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়। এছাড়াও, ত্বকের যত্নে নিয়মিত যে কাজগুলো করা হয় সেই রুটিনের ধরণ কিছুটা বদলে নিলেও অনেকটা সুবিধা হয়। ডাভ এর ডার্মাটোলোজিষ্ট ডা. অ্যালিসিয়া বারবা জানিয়েছেন শীতের মাঝে ত্বককে সুরক্ষিত রাখতে চাইলে কী করা উচিৎ।

১/ এক্সফলিয়েট করা কমিয়ে দিতে হবে

ত্বকের সুস্বাস্থ্যের জন্য এবং উজ্জ্বল পরিচ্ছন্ন ত্বকের জন্য এক্সফলিয়েট করা খুবই প্রয়োজনীয়। তবে এটাও মনে রাখতে হবে যে, এক্সফলিয়েশনের ফলে ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। তাই শীতকালে এক্সফলিয়েট করার হার কমিয়ে দিতে হবে অনেকখানি। ডা. বারবা জানান, “অতিরিক্ত এক্সফলিয়েশন এর ফলে মুখের ত্বকের প্রয়োজনীয় তেল কমে গিয়ে ব্রণের উপদ্রব দেখা দিতে পারে। তাই শীতকালে সপ্তাহে একবারের জন্য এক্সফলিয়েট করা যাবে।”

২/ হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করতে হবে

মুখের ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বকের নমনীয়তার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তাই মুখের ত্বকের জন্য হাইড্রেটিং ক্লিনজার, অর্থাৎ খুবই নমনীয় ধাঁচের কোন ক্লিনজার ব্যবহার করতে হবে। বারবা জানান, “শুষ্ক ত্বক অনেক বেশী অস্বস্তিকর। শুষ্ক ত্বক থেকে একজিমার মতো বড় ধরণের সমস্যা তৈরি হতে পারে।” এ কারণে ত্বক যেন বেশী শুষ্ক না হয় সেদিকে খেয়াল রেখেই হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করতে হবে।

৩/ এক্সফলিয়েশনের পরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে

ত্বকের সুস্বাস্থ্যের জন্য শীতকালে সপ্তাহে একবার এক্সফলিয়েট করতে হবে। প্রতিবার এক্সফলিয়েশনের পরে অবশ্যই মনে করে খুব চমৎকার এবং মুখের ত্বকের সাথে মানানসই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

৪/ ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে

রাতে ঘুমানোর সময়টুকু ত্বক কোমল হবার সবচাইতে দারুণ সময়। তাই রাতে ঘুমাতে যাবার আগে একটু বেশী করে কোন ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করার কথা ভুলে গেলে চলবে না।

৫/ শীতকাল তো বটেই, সে কোন সময়েই ব্যবহার করতে হবে সানস্ক্রিন

ঘরের বাইরে বের হলেই ত্বককে রোদের করা তাপের হাত থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন প্রয়োজন। তবে সেটা সকল সময়ের জন্যই প্রযোজ্য। শীতকালেও রোদের তেজ এবং ইউভি রশ্মির প্রভাব বিন্দুমাত্র কমে না। তাই সোয়েটার পরে থাকলেও, মুখের ত্বকে অবশ্যই ভালো কোন সানস্ক্রিন লাগিয়ে বের হতে হবে।

সূত্র:ফাওজিয়া ফারহাত অনীকা-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.