ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে বিসিবি।
প্রাথমিক দলে চমক হিসেবে আছেন দীর্ঘদিন পর সুযোগ পাওয়া শাহরিয়ার নাফীস, সোহরাওয়ার্দী শুভ ও রকিবুল হাসান।
নিয়মিত মুখের প্রায় সবাই এই প্রাথমিক দলে আছেন। আছেন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ তাসকিন আহমেদ ও আরাফাত সানীও।
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড। ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
একই মাঠে ২০ থেকে ২৪ অক্টোবর হবে প্রথম টেস্ট। আর ২৮ অক্টোবর থেকে মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের ও টেস্ট সিরিজের আগে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারীরা।
৩০ সদস্যের প্রাথমিক দল :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানী, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
সূত্র:risingbd.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.