এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে আগামী ইউপি নির্বাচনী হাওয়া বইছে। এতে করে সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছে। এমনকি এখন থেকে এলাকাজুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ নিয়ে সম্ভাব্য অনেক প্রার্থী বিশাল এলাকাকে নিজেদের অনুকূলে আনার লক্ষ্যে মাঠে তত্পর দেখা যাচ্ছে। জানা যায়, আগামী বছরের মার্চের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর প্রকাশ হওয়ার পরপরই সদর উপজেলার পোকখালীতে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা সম্প্রতি তাদের এলাকায় এখন থেকে বেশির ভাগ সময় ব্যয় করছে। সে সাথে নির্বাচনের খবরে অনেকে নড়ে চড়ে বসতে শুরু করেছে। লক্ষ্য শুধু একটাই ইউপি নির্বাচন আসার আগেই প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করা।
এদিকে আগামী ইউপি নির্বাচনে নয়া কৌশল হিসাবে বেছে নিয়েছে এসব চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। পোকখালীর কয়েকজন সচেতন যুবকের সাথে কথা হলে এ চিত্র ফুটে উঠে।
অন্যদিকে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা পোকখালীর নানা এলাকায় যে যার যার অবস্থান থেকে হত দরিদ্র অসহায় মানুষদের পাশে অবস্থান নিচ্ছে। এভাবে চলছে এলাকায় ইউপি নির্বাচনী হাওয়া। এছাড়াও ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের চায়ের দোকানেও ইউপি নির্বাচন নিয়ে চায়ের কাপে ঝড় তুলছে।
এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নানা কৌশলে কিংবা অনুষ্ঠানসহ সভা-সমাবেশে গিয়ে তাদের পরিচিতি তুলে ধরছে বলে একাধিক সূত্রে প্রকাশ। এ লক্ষ্যে অনেক প্রার্থী ইউনিয়নের আওতাধীন নয়টি ওয়ার্ডে প্রকাশ্যে কিংবা গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। আবার অনেক প্রার্থী নিরব থাকলেও সময়ে মুখ খুলতে পারে এমন আভাস ও পাওয়া যাচ্ছে।
এদিকে পোকখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে – পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ ও পরিচ্ছন্ন ছাত্রনেতা মহিদুল্লাহ ও সাবেক এমইউপি ও ব্যবসায়ী শাহে এমরানসহ আরো অনেকের নাম লোকমুখে শুনা যাচ্ছে।
এদিকে ইউপি নির্বাচন প্রসঙ্গে পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে লড়াইয়ের ইচ্ছা পোষণ করেন। সে সাথে তিনি পুরো ইউনিয়নবাসীর দোয়াও কামনা করেন।
অপরদিকে সাবেক ছাত্রনেতা মহিদুল্লাহর মতে, তিনিও সামনের বারে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা মুঠোফোনে জানান। আবার আরেক প্রার্থী ব্যবসায়ী শাহে এমরানের মতে, ইনশাআল্লাহ তিনিও নির্বাচনী মাঠে আছেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.