
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ ওসমান শরীফ হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈদগাঁওতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । আজ ১৯ ডিসেম্বর (শুক্রবার) কক্সবাজার জেলার ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে বাদে জুমা মিছিল শুরু হয়। যেটি ঈদগাঁও বাজারে প্রধান সড়ক ডিসি সড়ক অতিক্রম করে বাসস্টেশনে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈদগাঁও উপজেলা জামায়াত তাৎক্ষণিক এ কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথির জ্বালাময়ী বক্তব্য দেন, কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। ঈদগাঁও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা লায়েক ইবনে ফাজেল।
উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, এডভোকেট এস,কে, আহমদ ফারুকী, এনসিপির ঈদগাঁও উপজেলা সমন্বয়কারী তারেকুর রহমান, রহিম চৌধুরী ও জুলাই যোদ্ধা রুবায়েদ এম, আদেল।
সমাপনী বক্তব্য দেন ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।
এর আগে ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ‘আমরা সবাই হাদী হবো গুলির মুখে কথা কবো’, ‘লড়ে লড়ে লড়ে যাব, আমরা সবাই হাদি হবো’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘ভারতীয় আগ্রাসন এ বাংলায় চলবে না’, ‘দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী আজাদী’ আজাদী”, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’,’শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এক হাদী শহীদ হয়েছে লক্ষ হাদী বুক পেতেছে’ বিক্ষোভ মিছিলে মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির খুনীদের গ্রেপ্তারপূর্বক অবিলম্বে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান। বক্তৃতাদানকারী জুলাই যোদ্ধারা আবারো রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান তথা জুলাই বিপ্লবের যোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার নিশ্চিত করতে হবে।
মিছিল ও সমাবেশে জামায়াত, এনসিপি, যুব জামায়াত,শিবিরসহ জুলাই যুদ্ধ সমর্থনকারী কয়েক হাজার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.