সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইনানী মেরিন ড্রাইভ সড়ক থেকে লাশ উদ্ধার

ইনানী মেরিন ড্রাইভ সড়ক থেকে লাশ উদ্ধার

https://coxview.net/wp-content/uploads/2019/12/Lash-18-3-18.jpg
ফাইল ফটো

 

আরাফাত চৌধুরী; উখিয়া :

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।


আজ বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ইনানী হোটেল রয়েল টিউলিপের পার্শ্ববর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি দেখে মনে হচ্ছে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। তবে কি গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে সেটি চিহ্নিত করা যায়নি। ঘটনা স্থলে আমাদের একটি টিম আছে।


স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক নামে এক ব্যক্তি জানান, সড়কের পাশে একটি লাশ পরিত্যক্ত দেখে বিষয়টি আমাদের এলাকার লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেন। মনে হয় কোনো গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.