সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইরানে করোনায় আরও দু’জনের মৃত্যু, আক্রান্ত ১৪

ইরানে করোনায় আরও দু’জনের মৃত্যু, আক্রান্ত ১৪

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ইরানে এ ভাইরাসে চার জনের মৃত্যু হলো। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৪ জন।

এ পর্যন্ত ইরানের কোম, তেহরান ও গিলান প্রদেশে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম দুই ব্যক্তি কোমে মারা গেছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ওই শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

একটি সূত্র জানিয়েছে, কোমে চীনা শ্রমিক রয়েছেন, হয়তো তাদের মাধ্যমেই ভাইরাসটি প্রদেশের কোনো কোনো বাসিন্দার দেহে প্রবেশ করেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.