সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে আ,লীগ সম্মেলনে সভাপতি পদে শাহজাহান চৌধুরীই ফ্যাক্টর

ইসলামপুরে আ,লীগ সম্মেলনে সভাপতি পদে শাহজাহান চৌধুরীই ফ্যাক্টর

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরের তরুণ রাজনীতিক শাহজাহান চৌধুরীই আগামী ২৩ নভেম্বর ইউনিয়ন কাউন্সিলে সভাপতি পদে ফ্যাক্টরে পরিণত হয়ে পড়েছেন। তিনি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামে চষে বেড়াচ্ছেন। এ তরুণ নেতা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে এলাকায় নানামুখী প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে। তাঁর নেতৃত্ব নিয়ে ইউনিয়ন আ’লীগের তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে। তিনি ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে সর্বপেশার মানুষের সাথে বৈঠক, সভাসহ হরেক রকম কৌশল নিয়ে এগিয়ে রয়েছেন। এমনকি তার ইউনিয়নের সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এছাড়া সাথে রয়েছে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও শুভাকাঙীরা। তার পিতাও ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি তৃণমূলের সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি সভাপতি প্রার্থীর হওয়ার পর থেকে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে।

তিনি অত্যান্ত সৎ ও যোগ্য প্রার্থী তাই। সবকিছু বিবেচনা করলে ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে উদিয়মান রাজনীতিবীদ শাহজাহানই এখন ফ্যাক্টর! এমনটাই মন্তব্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। তিনি ইসলামপুর ইউনিয়ন আ,লীগের সাথে সম্পৃক্ত রয়েছেন।

বিগত উপজেলা নির্বাচন, এমপি নির্বাচনে তিনি গুরুত্বের সহিত দায়িত্ব পালন করেন। দলের কান্ডারী বর্তমান সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীকে সভাপতি করা হলে ইসলামপুর জনপদের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন এলাকার মানুষ। যার কারণে তাঁর নাম এখন তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে।

জানা গেছে, জাতীয় দিবস, দলীয় সভা সেমিনারসহ সকল অনুষ্টানে কঠোর পরিশ্রম করে সহযোগীতার হাত বাড়িয়ে সুনাম কুড়িয়েছেন তিনি। সর্বোপরি আওমীলিগের প্রতিটি সভা সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের আঁকড়ে ধরে দখল করে নিয়েছেন আপামর জনতার হৃদয়ে স্থান। বিগত সময়েও মাঠে ঘাটে তার পদচারণা ছিল লক্ষনীয়। ইসলামপুরবাসীর ভালবাসা আর সমর্থন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি ইউনিয়ন কাউন্সিলে প্রার্থী হলেন এমনতর খবরে সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। একদম তৃণমূল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ যোগ্য নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা এ নেতা ইউনিয়নের সর্ব শ্রেণির মানুষের ভালবাসা নিয়ে এবার লড়তে চান সভাপতি পদে।

রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সংগঠনে নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দেয়ার অঙ্গিকারে সর্বদা তিনি প্রস্তুত। কাউন্সিলের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে ইসলামপুরের সাধারণ মানুষের সাথে কুশলাদি নিয়ে ব্যস্তমুখর এই নেতা সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.