সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে গাড়ি চাপায় শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু : শোকের ছায়া

ইসলামপুরে গাড়ি চাপায় শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু : শোকের ছায়া

প্রতিকী ছবি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুরে গাড়ি চাপায় নওশাদুল ইসলাম(৯) নামের শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ইসলামপুরের জুমনগর এলাকার নুরুল হুদার সন্তান ও স্থানীয় দারুল ইত্তেহাদ মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

২৪ মার্চ সকাল সাড়ে এগারটার দিকে মহাসড়কের ইসলামপুর নতুন বাজারে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় মেম্বার আবদু শুক্কুর জানান, কক্সবাজার মুখী বেপরোয়া গতিতে আসা সিল্ক লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এদিকে শিশুটির করুন মৃত্যুতে পরিবার পরিজন,এলাকাবাসী ও মাদ্রাসায় সহপাঠীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। পরে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘাতক গাড়িটি জব্দ করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.