সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে চীনা রাষ্ট্রদূতের কিছুক্ষণ সময় : ফুল দিয়ে বরণ করলো এলাকাবাসী

ইসলামপুরে চীনা রাষ্ট্রদূতের কিছুক্ষণ সময় : ফুল দিয়ে বরণ করলো এলাকাবাসী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কোন প্রকার ঘোষণা ছাড়াই অনির্ধারিত সূচিতে ৩১ জানুয়ারী বেলা দুইটার দিকে হঠাৎ গ্রামের সাধারন মানুষদের সাথে মিশে গেলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

সদরের ইসলামপুর নতুন অফিস বাজার সংলগ্ন জাফর আলমের বাড়ির উঠানে বসেন। পাহাড়ের চূড়ায় নির্মিত কুঁড়েঘরের আঙ্গিনায় বসে খুব আনন্দ অনুভব করেন। আড্ডা গল্পে সময় কাটান বেশ কিছুক্ষণ। এসময় তিনি ডাব,কূল ও পেয়ারা খান। বিশ্বের পরাশক্তি দেশের এ রাষ্ট্রদূত নিজের হাতে বেশ কিছু সৌজন্য উপহারও দেন স্থানীয়দের। এলাকাবাসীও চীনের এই রাষ্ট্রদূতকে ফুল দিয়ে বরণ করে নেয়।

চীনের রাষ্ট্রদূত আসার খবর পেয়ে তাকে এক পলক দেখতে ছুটে যান সাধারণ মানুষ। চীনা ভাষা না জানলেও অনেকে ইশারা-ইঙ্গিতে, অঙ্গ ভঙ্গিতে ঝ্যাং জুয়োর সাথে কথা বলতে চেষ্টা করেন। সঙ্গে থাকা দুভাষি জনগণের মনের ভাষা কিছুটা হলেও বুঝিয়ে দেন। মানুষের সৌজন্য তাবোধ দেখে আবিভূত হন চীনের এই রাষ্ট্রদূত। আতিথেয়তায় সন্তুষ্ট হন। এসময় ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান নুরুল আলম,৫নং ওয়ার্ডের সদস্য আবদুশ শুক্কুর, ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম, স্থানীয় মুরব্বি জাফর আলম, আকতার কামাল সহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিল। এর
আগে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং কক্সবাজার থেকে দুহাজারি রেল লাইন প্রকল্পভুক্ত ইসলামপুর অংশ পরিদর্শন করেন।

এ সময় তিনি প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.