সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুরে যুবকের আত্মহত্যা : দাফন সম্পন্ন

ইসলামপুরে যুবকের আত্মহত্যা : দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে এক যুবকের আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ৫ আগষ্ট রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ইউনিয়নের নাপিতখালী জুমনগর এলাকার রমজান আলীর পুত্র শহিদুল ইসলাম শহিদ (১৭) বলে জানা যায়।

স্থানীয়দের মতে, শহিদ প্রতিদিনের ন্যায় তার রুমে ঘুমিয়ে পড়ে। রাতে ভাত না খাওয়ায় তার বাবা রমজান আলী তাকে ডেকে তোলার জন্য রুমের পাশে দরজার সামনে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে। কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায় তারা গলায় লুঙ্গি পেঁছানো। পিতার চিৎকারে পরিবারের অপরাপর সদস্যরা এসে তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই শাহাজ উদ্দীন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরী করে।

নির্ভরযোগ্য সূত্র মতে, নিহত শহিদুল ইসলামের সাথে পার্শ্ববর্তী এক মেয়ের বেশ কয়েকবছর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি উভয় পরিবার অবগতও আছে। মেয়েটি শহিদকে বিয়ের কথাবার্তা বলার জন্য তার স্বজনদের বলার অনুরোধ করে। শহিদ অন্য মাধ্যম দিয়ে বিয়ের কথাটি তার বাবাকে বলে। ছেলে বয়স কম হওয়ায় বিয়েতে রাজী হননি বাবা। হয়ত এমন অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। স্থানীয় মেম্বার আবদু শুক্কুর তার আত্মহত্যার বিষয়টি সত্য বলে জানান।

তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন ইসলামপুরে এক যুবকের আত্বহত্যার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য যে,৬ আগষ্ট বাদে আছর তাকে দাফন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.