
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিসের উত্তর নাপিতখালী (কৈলাশঘোনা) গ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের আঘাতে গুরুতর আহত ওমর ফারুকের মৃত্যু হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত ওমর ফারুক এলাকার মতিউর রহমানের পূত্র।
ঘটনার বিবরণে প্রকাশ, গত ৩ দিন পূর্বে সন্ধ্যায় কৈলাশ ঘোনাস্থ কেন্দ্রীয় জামে মসজিদের হেফজখানার শিক্ষার্থী ওমর ফারুক প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয়। এসময় ওই ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের শামশুল আলমের মানসিক ভারসাম্যহীন ছেলে রুবেল (২৭) কাঠ নিয়ে সজোরে ওমর ফারুকের মাথায় আঘাত করে। এতে শিশুটি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওর একটি ক্লিনিকে, সেখানে অবস্থার অবনতি ঘটলে জেলা সদর হাসপাতালে, সেখানেও অবস্থার অবনতি হলে তাকে চমেকে স্থানান্তর করা হয়।
পরিশেষে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.