
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরী গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, ২৬ মার্চ সকাল ১০টার দিকে ভিলেজার পাড়া এলাকার নুরুল ইসলামের কন্যা তাজমিন ইসলামপুর ইউনিয়নের ডুলাফকির রাস্তার মাথা নামক এলাকায় কক্সবাজারমূখী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিক ভাবে আহত কিশোরীকে স্থানীয়রা উদ্বার করে ঈদগাঁওর ক্লিনিকে প্রেরণ করে বলে জানা যায়। তবে আহত তাজমিনের সাথে থাকা অপর আত্মীয় আসমা জানান- তারা দু’জন তাদের এক আত্মীয়ের বাসা থেকে বাড়িতে আসার জন্য রাস্তা পারাপারের মুহুর্তে গাড়ির ধাক্কায় তাজমিন আহত হন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.