
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে আলোচিত ছৈয়দ আলী হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী শমশুল আলমকে অবশেষে দীর্ঘ দেড়যুগ পর গ্রেফতার করেছে পুলিশ।
১৮ এপ্রিল রাত সাড়ে বারটার দিকে ইসলামপুর উত্তর নাপিতখালীর নিজ বাড়িতে থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করে বলেন,শমশুকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালের দিকে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী আজগর আলীর পুত্র বৃদ্ধ ছৈয়দ আলীকে প্রকাশ্যে গুলিতে খুন করে একই এলাকার মোস্তাক আহমদের পু়ত্র ঘাতক শমশুল আলম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.