সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ বর্ধিত সভা অনুষ্ঠিত

ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ বর্ধিত সভা অনুষ্ঠিত

http://coxview.com/wp-content/uploads/2022/05/A-Leeg-Sagar-19-5-2022.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও উপজেলার আওতাধীন ইসলামপুর ইউনিয়ন শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে বিকেলে স্থানীয় স্কুলের হলরুমে ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদার সভাপতি এবং সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংস্কৃতিক সম্পাদক তাপস রক্ষিত। প্রধান বক্তা ছিলেন, ঈদগাঁও উপজেলা আ,লীগ আহবায়ক আবু তালেব। বিশেষ বক্তা হিসেবে অংশ নেন- উপজেলার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, মহিদ উল্লাহ মহিদ ও ইমরুল হাসান রাশেদ।

এতে ঈদগাঁও উপজেলা আ,লীগ সদস্য ফরিদুল ইসলাম খাঁন, ওসমান গনি, তৌফিকুল ইসলাম, হাসান আলী, আলী আকবর, আহমদ করিম সিকদার, সাহাব উদ্দিন, আবদুল কুদ্দুস মাখন, মোজাম্মেল হকসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ,লীগ সভাপতি, সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ,লীগ সাধারণ সম্পাদক পদবী নিরসনসহ কাউন্সিলার তালিকা করার নিদের্শনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.