
ফাইল ফটো
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে তিন বসতবাড়ী পুড়ে ছারখার হয়ে পড়েছে। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
৪ এপ্রিল রাত প্রায় সাড়ে আটটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউছুপেরখীল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালালেও ততক্ষণে বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ঘটনার সময় ঐ এলাকার এক বাড়ী থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়লে অপর আরও দু’টি বাড়ি পুড়ে যায়। বর্তমানে অগ্নিকান্ড কবলিত বাড়ির লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ছিদ্দিক উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.