সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে অটোরিকসা ও শ্যামলীর সংর্ঘষে নিহত ১

ইসলামাবাদে অটোরিকসা ও শ্যামলীর সংর্ঘষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে অটোরিক্সা ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে ১জন নিহত হয়েছে।

জানা যায়, ১৩ আগষ্ট সকাল এগারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের খোদাইবাড়ী পয়েন্ট অটো রিক্সা ও শ্যামলী পরিবহনের মধ্যকার সংর্ঘষে সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক ধলা মিয়া (৩৪) ঘটনাস্থলে নিহত হয়।

সে ইসলামপুর ইউনিয়নের ভিলিজার পাড়া মুসলিম মিয়ার পুত্র বলে জানা গেছে।

এই ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার সাহাব উদ্দীন উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়ী ও লাশ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে বলে জানান। তবে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়া সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.