সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইসলামাবাদে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে : চায়ের দোকানে আলোচনার ঝড়

ইসলামাবাদে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে : চায়ের দোকানে আলোচনার ঝড়

ইসলামাবাদে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে : চায়ের দোকানে আলোচনার ঝড়

ইসলামাবাদে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে : চায়ের দোকানে আলোচনার ঝড়

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে রয়েছে। এমনকি এখন থেকে এলাকাজুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ নিয়ে সম্ভাব্য অনেক প্রার্থী বিশাল এলাকাকে নিজেদের অনুক‚লে আনার লক্ষ্যে মাঠে তত্পর দেখা যাচ্ছে।

জানা যায়, আগামী বছরের মার্চের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর প্রকাশ হওয়ার পরপরই সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা সম্প্রতি তাদের এলাকায় এখন থেকে বেশির ভাগ সময় ব্যয় করছে। সে সাথে নড়ে চড়ে বসতে শুরু করেছে। লক্ষ্য শুধু একটাই ইউপি নির্বাচন আসার আগেই প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করা।

এদিকে আগামী ইউপি নির্বাচনে নয়া কৌশল হিসাবে বেছে নিয়েছে এসব চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। ইসলামাবাদ ইউনিয়নের নানা স্থান ঘুরে কয়েকজনের সাথে কথা হলে এ চিত্র ফুটে উঠে।

অন্যদিকে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ইসলামাবাদের নানা এলাকায় যে যার যার অবস্থান থেকে হত দরিদ্র অসহায় মানুষদের পাশে অবস্থান নিচ্ছে। আবার অনেকে নির্বাচনী কৌশল হিসাবে নিজেদের লোকজন নিয়ে হরেক রকম আয়োজনের মাধ্যমে তাদের বেশ ভুষণ ইতোমধ্যে এলাকার সর্বপেশার লোকজনদেরকে জানান দিয়েছে। এরই ফাঁকে সম্ভাব্য প্রার্থীরা তাদের পরিচিতি ও প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন এলাকার সর্বশ্রেণীর লোকজনের মাঝে। এভাবে চলছে এলাকায় ইউপি নির্বাচনী হাওয়া।

এছাড়াও ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের চায়ের দোকানেও আগামী ইউপি নির্বাচন নিয়ে চায়ের কাপে ঝড় তুলছে। এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নানা কৌশলে কিংবা অনুষ্ঠানসহ সভা-সমাবেশে গিয়ে তাদের পরিচিতি তুলে ধরতে দেখা যায়।

অন্যদিকে এসব সম্ভাব্য প্রার্থীদের শুভাকাঙ্খী, দলীয় কর্মী কিংবা এলাকায় এলাকায় গিয়ে নির্বাচনী মাঠ নিজেদের অনুকূলে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে অনেক প্রার্থী ইউনিয়নের আওতাধীন নয়টি ওয়ার্ডে প্রকাশ্যে কিংবা গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। আবার অনেক প্রার্থী নিরব থাকলেও সময়ে মুখ খুলতে পারে এমন আভাসও পাওয়া যাচ্ছে। এদিকে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে – ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ছিদ্দিক, জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক লুত্ফর রহমান আজাদ ও শ্রমিক নেতা সেলিম আকবরসহ আরো অনেকের নাম লোকমুখে শুনা যাচ্ছে। তবে অন্যদিকে ইসলামাবাদের বিভিন্ন ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচনে তরুণ নেতৃত্ব হিসাবে মেম্বার পদে নির্বাচনের ইচ্ছা পোষণ করছেন অনেকে। এ লক্ষ্যে তারা এখন থেকে গ্রামের লোকজনদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নানা সূত্রে প্রকাশ।

এদিকে ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি- নুর ছিদ্দিক আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে লড়াইয়ের ইচ্ছা পোষণ করেন।

অপর দিকে যুবনেতা লুত্ফর রহমান আজাদের মতে, তিনিও আগামীতে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা মুঠোফোনে জানান। আবার আরেক প্রার্থী শ্রমিক নেতা সেলিম আকবর- ইনশা আল্লাহ নির্বাচনী মাঠে আছি- থাকবো। তিনি ইউনিয়নবাসীর দোয়া কামনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.