এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে কক্স সোসাইটির উদ্যোগে ব্যতিক্রমধমী হেফজ প্রতিযোগিতার প্রথমদিন ২০ মার্চ সকাল নয়টায় ইউনিয়নের পাঁহাশিয়াখালী হেফজখানার মাঠ প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় জেলার কক্সবাজার সদর, রামু, চকরিয়া, উখিয়া, পেকুয়া ও মহেশখালীর বিভিন্ন হেফজখানার প্রায় একশত ত্রিশজন শিক্ষার্থী অংশ নেন। প্রথম দিনের হেফজ প্রতিযোগিতা ত্রিশ পারার কোরআন শরীফকে তিনভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় উক্তীন ৩০জন শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে সনদ, নগদ অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এতে বিচারক হিসেবে ছিলেন- কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী সোলাইমান, পটিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী মাসুম, ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম আতিক উল্লাহ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন, পাহাঁশিয়া খালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও কালু ফকির পাড়া মাদ্রাসার সুপার মুফতি মাইনুদ্দিন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামাবাদ মমতাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, ইসলামপুর সোলতানিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক এইচ এম সাইফুল ইসলাম সাইফ, টেকপাড়া হেফজখানার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাক আহমদ, ঈদগাহ রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সংগঠনের সভাপতি হাফেজ আরমানুল হক, হাফেজ হোসাইন নুর, সাইমুম শাহেদ, হাফেজ ইসহাক, রাজারকুল তালিমুল কোরআন হেফজখানার শিক্ষক হাফেজ নুরুল আলমসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.