
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ ছাত্রলীগ,ইসলামাবাদ ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত বঙ্গবন্ধু মেধাবৃত্তি পুরস্কার বিতরন ও ছাত্র সমাবেশ ১৪ অক্টোবর সন্ধ্যায় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফাক উদ্দিন আরাফাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শোয়াইফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সদর- রামু আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। প্রধান বক্তা বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ, সদর আ,লীগ সদস্য অনুপম পাল অনু, মোহাম্মদ শরিফ, ইসলামপুর আ,লীগ সাধারণ শাহজাহান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা নুর আল হেলাল, ইসলামাবাদ যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ইসলামাবাদ ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বান্ডি, সাবেক মেম্বার বশির আহমদ, সদর যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক,ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ছাত্রনেতা সাদ্দাম, ফরহাদ, ইমরানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্র সমাবেশ শেষে বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষায় কৃতি ১৬জনের হাতে পুরষ্কার তুলে দেন সংসদ সদস্য। ইসলামাবাদ ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত হৃদয়ে বঙ্গবন্ধু নামের একটি ম্যাগাজিন বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। এরই পূর্বে একইদিন সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল ঈদগাঁও বাসষ্টেশনের একটি হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং ইসলামাবাদ মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.