সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদে জমি বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ইসলামাবাদে জমি বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

http://coxview.com/wp-content/uploads/2021/01/Khon-Blood-Sagar-20-1-21.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে জমি বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

১৯ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নে উত্তর লরাবাগ চরপাড়া এলাকায় জায়গা জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ জাফর আলমের পুত্র ইজিবাইক (টমটম) চালক আবুল কালাম ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগমকে এলোপাতারি কুপিয়েছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার মেয়ে শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জবাই করে দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মেয়েরও মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম, ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিকসহ আরো অনেকে।

স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মা-মেয়ে দুইজনই মারা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.