সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে নিজস্ব অর্থায়নে দুই শতাধিক দরিদ্র পরিবারকে ত্রাণ দিল সাইফুল মেম্বার

ইসলামাবাদে নিজস্ব অর্থায়নে দুই শতাধিক দরিদ্র পরিবারকে ত্রাণ দিল সাইফুল মেম্বার

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

করোনায় কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ইসলামাবাদ ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক এবং ৩নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম। ত্রাণ সহায়তা পেয়ে এলাকার লোকজন খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।

৩রা এপ্রিল সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত একটানা ত্রাণ বিতরণ করেন নির্বাচনী এলাকার লোকজনসহ ইউনিয়নের অসহায় মানুষদেরকে।

মেম্বার সাইফুল ইসলাম প্রতিবেদককে জানান, দুই শতাধিক অসহায়ের মধ্য শতাধিক নির্বাচনী এলাকার লোকজন আর শতাধিক ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয় ত্রাণ। এই সময় এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে পুরো ঈদগাঁও বাজার সহ উপবাজারে লকডাউন ঘোষণা করা হয়। এতে ব্যবসায়ীসহ সাধারণ লোকজন ঘরবন্দি হয়ে পড়েন সেই থেকে। শ্রমজীবিরা কর্মহীন হয়ে পড়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.