সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদে ফের বসতবাড়ীতে ডাকাতি পূর্বক এক বৃদ্ধকে অপহরণ

ইসলামাবাদে ফের বসতবাড়ীতে ডাকাতি পূর্বক এক বৃদ্ধকে অপহরণ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ফের বসতবাড়ীতে ডাকাতি পূর্বক এক বৃদ্ধকে অপহরণ করার খবর পাওয়া গেছে।

জানা যায়, ৩রা মার্চ গভীর রাত আনুমানিক তিনটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়ার মাদ্রাসার দক্ষিন পার্শ্বস্থ কয়েক বাড়ীতে ৬/৭ জনের একটি ডাকাতদল প্রবেশ করে বাড়ীর জিনিসপত্র তছনছ করার পাশাপাশি লুটপাট চালায়। পরবর্তীতে স্থানীয় ঢালার মুখ এলাকার মৃত আবদু শুক্কুরের পূত্র ছৈয়দ আলম প্রকাশ বাহাদুল্লাহ (৬৫)র বাড়ীতে ডাকাতেরা ঢুকে মোবাইল, হাতঘড়ি ও প্রয়োজনীর জিনিসপত্রসহ বৃদ্ধ বাহাদুল্লাকে অপহরণ করে পাশ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহরণের শিকার হওয়া পরিবারের পক্ষ থেকে স্থানীয় মেম্বারকে বিষয়টি মুঠোফোনে অবগত করলে, তিনি উপরোক্ত বিষয়টি তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানানোর পরপরই তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অপহৃত বৃদ্ধকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্বার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে গজালিয়ার মেম্বার সিরাজুল ইসলাম তার এলাকায় বসতবাড়ীতে ডাকাতি পূর্বক একজনকে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন। অন্যদিকে তদন্ত কেন্দ্রের ইনচাজ মিনহাজ মাহমুদ ভুইয়া ঘটনা সত্য বলে জানান।

উল্লেখ্য যে, গত ১লা মার্চ রাত দশটার দিকে পানেরছড়া ঢালায় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা ঈদগড়মুখী একটি সিএনজিকে ব্যারিকেড দিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয়, পরে দুইজন যাত্রীকে অপহরন করে নিয়ে যায়। পরবর্তী তাদেরকে উদ্ধার করা হয়েছে। বেশ কদিন ধরে এলাকাতে অপহরণ ও ডাকাতির মত অপরাদ অপকর্ম বন্ধ থাকলেও আবারো এ ধরনের হীন কর্মকান্ড সংগঠিত হওয়ায় জনমনে ফের আতংক বিরাজ করছে। তবে এসব চিহৃিত এলাকায় পুলিশী টহল জোরদারের দাবী জানান এলাকাবাসীর।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.