
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
সদরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ঈদগাঁও’র ইসলামাবাদে বাঁশঘাটা বাজার পরিচালনা সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে ৫ অক্টো বর স্থানীয় পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়। ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক দুপুর ১২ টায় ভোট গ্রহণ উদ্বোধন করেন। ইউপি সদস্য সাইফুল ইসলাম, দিদারুল আলম, আবুবক্কর ছিদ্দিক বান্ডি ও সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় তার সাথে ছিলেন।
দুপুর ১২ থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সমিতির নিবন্ধিত ভোটার ছিল মোট ৮৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৯ জন, অনুপস্থিত ছিল ৫ জন। ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ বিনা প্রতিদ্বন্দ্বি তায় নির্বাচিত হয়েছেন ৬ জন। নির্বাচন অনুষ্ঠিত হয় সভাপতি পদে। এতে সভাপতি পদে নুরুল ইসলাম নুরু আনারস প্রতীকে ৭১ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি মোঃ নুরুল আবছার, সাধারণ সম্পাদক মোঃ দিদার হোছাইন আবছার, সহ-সাধারণ সম্পাদক পিন্টু মল্লিক, অর্থ সম্পাদক স্বরুপ কান্তি দে, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক গোপাল কান্তি দে।
নির্বাচন পরিচালনা পরিষদ সভাপতি মাস্টার বেলাল উদ্দিন, সদস্য সচিব মাস্টার নুরুল ইসলাম এবং সদস্য মাস্টার সানা উল্লাহ নির্বাচন ও ভোট গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশ সদস্যরা
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.