সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ইসলামাবাদে ব্যবসায়ী সমিতির নিবার্চনে সহ-সভাপতি পদে কালু ড্রাইভার ভোটযুদ্ধে এগিয়ে

ইসলামাবাদে ব্যবসায়ী সমিতির নিবার্চনে সহ-সভাপতি পদে কালু ড্রাইভার ভোটযুদ্ধে এগিয়ে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের ইসলামাবাদে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নিবার্চনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ বিরাজ করছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে সুপরিচিত ব্যক্তি মো: কালু ড্রাইভার ভোটযুদ্ধে এগিয়ে রয়েছে।

এমনকি প্রার্থীদের প্রতীকযুক্ত পোষ্টার, লিফলেট, ডিজিটাল ব্যানার, ফেষ্টুনে সবর্ত্রই বাজার এলাকা ছেয়ে গেছে। শাহ ফকির বাজারে ঘুরতে গেলে দেখা যায়, ছোট্ট এক বাজারের ব্যবসায়ী সমিতির নিবার্চন নিয়ে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের। আবার তাতেই সবখানে প্রার্থীদের পোষ্টারে ভরপুর।

খোঁজ খবর নিয়ে জানা যায়, আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: (রেজী:নং ২০২৪) ত্রি-বার্ষিকী কার্যকরী পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিবার্চনে ছয়টি পদে পনর জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সভাপতি পদে ৩জন,সহ সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-সাধারণ পদে ৩জন, অর্থ সম্পাদক পদে ২জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করে যাচ্ছে।

এই বাজারে ভোটার সংখ্যা হচ্ছে ২৬৫ জন। অল্প সংখ্যক ভোটারদের মন জয় করতে নিবার্চনে নেমে পড়েছে ১৫ জন প্রার্থী। প্রার্থীদের নিবার্চনী প্রচারণাও থেমে নেই। সবদিক মিলিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর পরিবেশে চলছে নিবার্চনী উৎসব।

তবে বাজার ঘুরে সচেতন ভোটারদের সাথে কথা হলে জানা যায়, শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নিবার্চনে সহ-সভাপতি হিসেবে তলোয়ার প্রতীক নিয়ে মো: কালু ড্রাইভার ভোট যুদ্ধে এগিয়ে রয়েছে। হয়তো শেষ চমক তারই অনুকুলে আসার সম্ভাবনা রয়েছে।

কালু ড্রাইভার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দীর্ঘ ৮ বছর ড্রাইভারীর দায়িত্ব পালন করেছেন। তিনি এ সড়কে শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদকের দায়িত্বও পালন করেন। পাশাপাশি ঈদগড় – বাইশারী সড়কে দীর্ঘ ১২ বছর ধরে ড্রাইভারী করেছেন। তিনি উক্ত সড়কেও শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে বেশ সফলতা অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি বাজার সমবায় সমিতির নিবার্চনে অংশ নিয়েছেন বলে এমনটাই জানিয়েছেন। এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্তও করেন।

এদিকে নিবার্চন পরিচালনা কমিটির সদস্য আবদুল করিম বিকম জানান, বাজার ব্যবসায়ী সমিতির নিবার্চন সুষ্ঠু ও সুন্দর করতে সব ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.