
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য, কক্সবাজার সরকারী কলেজের সাবেক ভিপি ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল ২৪ জানুয়ারী বিকেলে ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইন্টারন্যাশনার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফাক উদ্দিন আরাফাতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শোয়াইফুল হকের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ সরাইয়া সিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ইসলামাবাদ যুবলীগ সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, সাধারণ সম্পাদক আবুবক্কর ছিদ্দিক বান্ডি, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, কাজী আবদুল্লাহ, যুবলীগ নেতা বাদশা মিয়া।
উপস্থিত ছিলেন, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, শ্রমিকলীগ নেতা রেজাউল করিম টিপু, সাইফুল ইসলাম, ছাত্রনেতা সজিবুর রহমান নয়ন, জাকারিয়া হিরু, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, আবদুল আজিজ নিরব, তামিমসহ বিপুল সংখ্যক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।
স্মরণ সভায় বক্তারা বলেন – মরহুম রাজা মিয়া ছিলেন আওয়ামী রাজনীতির জন্য নিবেদিত প্রান। দু:সময়ের কান্ডারী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.