সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ইসলামাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশু নিহত

ইসলামাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশু নিহত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু কন্যা নিহত হয়েছে। ১৭ আগষ্ট সকালে কক্সবাজারমুখী সেন্টমার্টিন পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৫-২৬৫৩) নামক বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গেলে দক্ষিণ খোদাইবাড়ি লালব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সুমাইয়া (৭) স্থানীয় জুনায়েদের মেয়ে।

খবর পেয়ে প্রথমে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের এ এস আই ইকবাল ও পরে মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে আসেন। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জের মতে, রাস্তা পারাপার কালে বাসটি মেয়েটিক সজোরে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে মেয়েটির মৃত্যু হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.