
এম আবুহেনা সাগর; ঈদগাঁও:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদে সড়ক দুর্ঘটনার গাড়ীর হেলপারসহ অন্তত ১০ আহত হয়েছে।
জানা যায়, ৭ সেম্পেম্বর দুপুর বারটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামমুখী ষ্টার লাইন পরিবহনকে ককসবাজার মুখী সোহাগ পরিবহন ওই এলাকায় ক্রসিং করার সময় ধাক্কা লাগলে মুহুতের মধ্য ষ্টার লাইন গাড়ীটি মহাসড়কের পশ্চিম দিকে সম্পূর্ণরূপে উল্টে যায়, পাশাপাশি পূর্ব পাশে সোহাগ গাড়ীটি নেমে পড়ে। তবে চট্টগ্রামমুখী পরিবহনের হেলপারের হাতে ও মাথায় গুরুতর জখম হলেও অন্তত ১০/১২ জন ঐ গাড়ীর যাএী আহত হন বলে আশরাফ নামের অপর এক যাত্রী এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই মালুমঘাট হাইওয়ে পুলিশকে ঘটনাস্হলে দেখা গেছে। হাইওয়ে পুলিশের এসআই সেলিম জানান, এ সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন সামান্যতম আহত হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.