সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় আহত ২

ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় আহত ২

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামাবাদ পয়েন্টে মোটর বাইক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছে।

২০ জানুয়ারী বিকাল দিকে আউলিয়াবাদস্থ ভাবির দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আহতরা হল ঈদগড় চরপাড়া এলাকার আলী আহম্মদের পুত্র নুরুল হাকিম, একই এলাকার উলা মিয়ার পুত্র পেঠান।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, চকরিয়া মূখী মোটর সাইকেলটি অন্য একটি বাসকে ওভারটেক করে বিপরীত দিক থেকে আসা ঈদগাঁওমুখী অপর একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ লেগে যায়।

স্থানীয়রা আহত যুবকদ্বয়কে উদ্ধার করে দ্রুত ঈদগাহস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক হওয়া তাদের সদর হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় এমইউপি আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.