
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইসলামাবাদ ওয়াহেদের পাড়া হাসের দিঘী সংলগ্ন স্কুলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত সহ ১৫ জন আহত হয়। এ ঘটনাটি ঘটে রবিবার (১১ই অক্টোবর) ভোর সকাল ৬ টার দিকে।
জানা যায়, নোয়াখালী থেকে কক্সবাজার আস ছিল নীলাচল নামের একটি পরিবহন। ইউনিয়ন এর উক্ত স্থানে পৌঁছলে গাড়ীটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলেই ঘটনাস্থলেই একজন আর স্থানীয় হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

Exif_JPEG_420
তবে নিহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায় নি। যাত্রী ইয়াছিন, সুজন, তারেক, জাহেদ, সাগর সহ দশজন গুরুতর আহত হন। তবে সাগর নামে এক যাত্রীর অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনার পরপরেই স্থানীয়রা তাদেরকে উদ্বার পূর্বক ঈদগাঁও মেডিকেল সেন্টার এবং মডেল হাসপাতালে নিয়ে আসে। তৎমধ্যে অনেকের অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে সদর হাসপাতালে প্রেরন করে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হন।
নোয়াখালী চাটখীল সমপাড়া কলেজ শিক্ষার্থী তারেক আজিজ জানান, নিলাচল পরিবহনের চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিম সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যুসহ ১০/১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.