সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রাজ্জাক গ্রেফতার 

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রাজ্জাক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতা আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। 

 

৮অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ঈদগাঁও উপজেলা প্রশাসনের সামনের সড়ক থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটক অভিযানে উপস্থিত ছিলেন এস,আই আরকানুল ইসলামসহ অন্যরা।

 

ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ মছিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সদর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে আটক দেখানো হয়। আটক আব্দুর রাজ্জাক ঈদগাঁও উপজেলার অপসারিত চেয়ারম্যান মো: আবু তালেবের ঘনিষ্ঠজন ছিলেন।

 

উল্লেখ্য, চেয়ারম্যান আবদু রাজ্জাককে গ্রেফতারের পরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির দাবীতে সোচ্চার হয়ে উঠেন তার ভক্তরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.