সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদ থেকে এলজিসহ যুবক আটক

ইসলামাবাদ থেকে এলজিসহ যুবক আটক

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

সদরের ইসলামাবাদ থেকে এলজি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ১৮ নভেম্বর দুপুরে তার বসতবাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়। আটককৃত যুবক ইউনিয়নের পুর্ব বোয়াল খালীর বশির আহমদের পূত্র মিজানুর রহমান (২৯) বলে জানা গেছে।

তবে পুলিশ সূত্র মতে, আটককৃত মিজানের বিরুদ্ধে দু’টি মামলায় পরোয়ানা জারী ছিল।পলাতক থেকে নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এদিন গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আশাদুজ্জামান খাঁনের নির্দেশে এস.আই সনজীত চন্দ্র নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে এসআই সনজীত জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। এদিন তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আশাদুজ্জামান কক্সভিউ ডট কম’কে জানান, অস্ত্রসহ ধৃত যুবক মিজানের বিরুদ্ধে রামু এবং সদর থানায় মামলা রয়েছে।

এদিকে তার আটকের খবরে এলাকায় সাধারন লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছে জানা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.