
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের রাজঘাটের একটি পাহাড় থেকে অজ্ঞতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ।
২৫ ফ্রেরুয়ারী গভীর রাতে স্থানীয় মেম্বারের মাধ্যমে লাশ পড়ে থাকার খবর পায়। একইদিন সকাল সাতটার দিকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনর্চাজের নেতৃত্বে একদল পুলিশ রাজঘাটের চালতাতলী নামক পাহাড় থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যাক্তির লাশ উদ্বার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তবে লাশের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার সাথে কথা হলে তিনি উদ্বারের সত্যতা নিশ্চিতের পাশাপাশি লাশটি মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান।
এদিকে ইসলামাবাদ গজালিয়া এলাকার মেম্বার সিরাজুল ইসলাম অজ্ঞতনামা এক ব্যক্তির লাশ উদ্বার করা হয়েছে বলে জানান এ প্রতিনিধিকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.