সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ইসলামাবাদ ৬নং ওয়ার্ডে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যবসায়ী মো: ইউনুস

ইসলামাবাদ ৬নং ওয়ার্ডে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যবসায়ী মো: ইউনুস

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস।

 

জানা যায়, ইসলামাবাদ ইউপির ৬নং ওয়ার্ড থেকে নির্বাচনে করার ইচ্ছা পোষন করেন মরহুম ছৈয়দ করিম সওদাগরের সুযোগ্য সন্তান ইউনুস। তিনি জয়ের ব্যাপারে আশাবাদীও।

 

আগামী ২৮শে এপ্রিলের নির্বাচনে অত্র ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মধ্যে সবদিক বিবেচনায় নারী পুরুষ সাধারণ ভোটারদের আলোচনায় রয়েছে এই মেম্বার প্রার্থী। মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেননা তিনি, ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। বিয়ে সাদী, দুঃখী মানুষের পাশে থাকাসহ নানা কর্মকান্ডে তাকে দেখা যায়।

 

মেম্বার প্রার্থী ইউনুস জানান, শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সার্বিক উন্নয়ন করতে ইসলামাবাদের ৬নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হয়েছি। সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন,জবাব দিহিতা নিশ্চিত করাসহ আধুনিক উন্নয়নশীল ও স্মার্ট ওয়ার্ড গঠন করতে চান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.