সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইয়াবা সেবনে ভগবান চুরি : যুবক আটক

ইয়াবা সেবনে ভগবান চুরি : যুবক আটক


দীপক শর্মা দীপু; কক্সভিউ :
ইয়াবা সেবনে ভগবান চুরি করেছে ইয়াবাখোর। পরে ধরা খেয়ে যেতে হয়েছে এই চোরকে শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ ইস্কন মন্দিরে। চোরের দায়ে হাতে নাতে আটক হওয়া যুবকটি হচ্ছে একই এলাকার অর্জুন দাশের পুত্র লিটন দাশ (২২)।

মন্দিরের সেবায়েত প্রভু ও ভক্তরা জানান, ২৭ জুন বিকাল ৫ টার দিকে সন্দেহ হলে এক যুবকের থলে তল্লাশি করা হয়। এসময় এই থলে থেকে স্বর্ণ মিশ্রিত পিতলের গৌর নিতাই মূর্তি ও ৪টি শালগাম (ভগবানের ছোট মূর্তি) পাওয়া যায়। পরে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরা ধারণকৃত দৃশ্যে কিভাবে চুরি করা হয়েছে তা ধরা পড়ে। এই থেকে নিশ্চিত করা হয় আটককৃত যুবকটি এসব মূর্তি চুরি করেছে। পরে পুলিশকে সোপর্দ করা এই যুবককে।

আটককৃত লিটন দাশ নিজে স্বীকার করে বলেন, সে দীর্ঘদিন ধরে চুরি করছে। গত দুই বছর আগে থেকে ইয়াবা সেবন করছে। হতদরিদ্র পরিবারের এই সন্তান ইয়াবা আসক্ত হওয়ার পর থেকে সে চুরিকে পেশা হিসেবে নিয়েছে। চুরি করে যা পাই তা দিয়ে ইয়াবা সেবন করে। গত এক সপ্তাহ ধরে কোথাও চুরি করতে না পারাই ইয়াবা সেবন করতে না পেরে শরীরে কাঁপন সৃষ্টি হয়। সহ্য করতে না পেরে মন্দিরের ভগবানের মূর্তি চুরি করতে বাধ্য হই।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, মন্দিরের চুরি ঘটনার খবর পেয়ে চোরকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে আটক হওয়া এই যুবক মাদকাসক্ত।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.