সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ঈদগড়ে গোয়াল ঘরে আগুন : ২ গরুর মৃত্যু

ঈদগড়ে গোয়াল ঘরে আগুন : ২ গরুর মৃত্যু

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় লেঙ্গাপাড়া এলাকার একটি গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরুর মৃত্যু হয়েছে।

৭ই মার্চ রাতে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর আগেই গরু গুলো মারা যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানান, ঈদগড় লেঙ্গাপাড়ার বাসিন্দা আবুল কাসেমের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

আগুনে দুটি গরু সহ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আবুল কাসেম জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.