নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
ঈদগড়ের কোদালিয়া কাটা এলাকার আলী হোসেনের পূত্র বশির আহমদ নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর বিকাল চারটার দিকে ঈদগড় পুলিশ ফাঁড়ির এএসআই মোর্শেদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় বাজার থেকে বশিরকে গ্রেফতার করে।
মোর্শেদুল আলমের মতে, ডাকাত বশির আহমদকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় বাজার থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রামু থানার এসআই একরামুল হক, এসআই টিটু দত্ত, এএসআই রনি বড়ুয়া, এএসআই নজরুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে এগারটার দিকে অভিযান চালিয়ে তার বাড়ির পাশে নিজ দোকান থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান। তার বিরুদ্ধে মামলা রয়েছে দুটি, বর্তমানে রামু থানার অস্ত্র মামলার প্রস্তুতি চলছে বলে এএসআই মোর্শেদ আলম জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.