
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে পুলিশের অভিযানে মাদক মামলার দুই মহিলা আসামি আটক হয়েছে।
পুলিশ জানায়, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাফর উল্লাহর নেতৃত্বে ঈদগড় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল, বিশেষ অভিযান পরিচালনাকালে ৮ই আগস্ট বিকাল ৩টায় ঈদগড় চরপাড়া এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামি জাহানারা বেগম (৫০), স্বামী- মোঃ ফেরদৌস ও মোহসেনা আক্তার (৪৫) স্বামী- উলামিয়া কে গ্রেপ্তার করে।
আসামীদেরকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হবে বলে অভিযান পরিচালনাকারী এসআই জাফর উল্লাহ জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.