
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ের ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালককে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ জুলাই (রবিবার) বিকাল ৫ টার দিকে ঈদগড় হাসনাকাটা এলাকার বদর মিয়ার পুত্র ঈদগড়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শফিউল করিম (৩৮) ঈদগড় – কোওরাথলি সড়ক দিয়ে যাত্রী বহন করে আব্দুস সালাম নামক মালিকানাধীন রাবার বাগান এলাকায় যাওয়ার পর যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে, যাত্রী নিয়ে আসার কথা বলে কে বা কারা অপহৃত শফিউল আলমের মোবাইল ফোনে কল দিয়ে লামা থানার ফাঁসিয়াখালির কওরাতলী নামক এলাকায় যেতে বলে। এসময় তিনি যাত্রী আনার জন্য কওরাতলী যাওয়ার পথিমধ্যে মোক্তারের শিয়া নামক স্থানে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
স্থানীয় পথচারীরা রাস্তায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এবং সেটি শফিউল করিমের বলে শনাক্ত করে। পরে বিষয়টি তার পরিবারকে জানালে স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মোটর সাইকেলটি উদ্ধার করলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে কথা হলে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই আশরাফ জানান, অপহরণের বিষয়টি শুনেছি তবে ঘটনাস্থল রামু থানার আওতাধীন এলাকায় নয় তবুও আমরা খোঁজ নিচ্ছি।
এলাকাবাসী অপহৃত শফিউল করিমকে উদ্ধারের প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.