সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ঈদগড়-ঈদগাঁও সড়কে দুর্ঘটনায় দুই সন্তানের জননী নিহত : আহত-৪

ঈদগড়-ঈদগাঁও সড়কে দুর্ঘটনায় দুই সন্তানের জননী নিহত : আহত-৪

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে মাতামুহুরি সার্ভিস নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই সন্তানের জননী নিহত হয়েছে। তার নাম তসলিমা আক্তার। আহত হন সঙ্গে থাকা দুই শিশু সন্তান সহ ৪ জন। সেখানে একজনের নাম আব্দুল নবী। আরেকজন সিএনজি চালক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

বুধবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে হিমছড়ি ঢালা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত তসলিমা আক্তার ঈদগড় ৭নং ওয়ার্ড জালালেরজুম এলাকার আব্দুল মোনাফের মেয়ে। তার শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। তিনি সিএনজিতে করে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

ইব্রাহিম খলিল নামের এক সচেতন যুবক জানান, তসলিমা আক্তারের শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। কুরবানির ঈদে সন্তানদের নিয়ে তিনি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। সঙ্গে তসলিমার দুজন কন্যা সন্তানও রয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.