সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ঈদগড়-ঈদগাঁও সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঈদগড়-ঈদগাঁও সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুর ঈদগড় – ঈদগাঁও সড়কের ভোমরিয়াঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোবারক ও শামরান কবির আব্বু নামের আরো দুই আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা।

রবিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক রাত ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা এলাকার শিয়া পাড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।

নিহত তমজিদ ঈদগড়ের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টোটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে।

জানা যায় শামরান কবির আব্বু যাত্রী নিয়ে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.