সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ঈদগাঁওতে অদম্য পিএসসি পরীক্ষার্থী জেবা হাতের পরিবর্তে লিখছে পা দিয়ে

ঈদগাঁওতে অদম্য পিএসসি পরীক্ষার্থী জেবা হাতের পরিবর্তে লিখছে পা দিয়ে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সারাদেশের ন্যায় চলতি পিএসসি পরীক্ষায় এবার জেলা সদরের ঈদগাঁও ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অদম্য পিএসসি পরিক্ষার্থী রাফিয়া আলম জেবা।

সে ১৮ নভেম্বর সকালে অত্র স্কুল থেকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। জেবা প্রতিবন্ধি। সে হাতের পরিবর্তে পা দিয়ে লিখছে পরীক্ষায়। জেবার এই হার না মানা ইচ্ছা শক্তি দেশকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে।

এ বিষয়ে ইত্যাদি খ্যাত শিক্ষক নুরুল ইসলাম কক্সভিউ ডট কম’কে জানান, জেবা প্রতিবন্ধি হওয়ার পরেরও তার পিতা মাতা এবং শিক্ষকরা যে তাকে লেখাপড়ার প্রতি সাহস জুগিয়েছে সে জন্য সকলকে সাধুবাদ জানান।

ভোমরিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছব্বির আহমদ জানান,তাঁর স্কুলের প্রতিবন্ধি শিক্ষার্থী জেবা লেখাপড়ায় ভাল। তার জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.