
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা কমিউনিটি ক্লিনিক থেকে মসজিদের পুকুর পর্যন্ত প্রায় ৪শত গজ জায়গায় অবশেষে প্রবাসী মহিউদ্দিন ও সহিদুল হক সবুজের সহযোগীতায় এবং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুল আলম মাবুর নেতৃত্বে ২৩ আগষ্ট সকাল ৯টার দিকে মহাসড়কের পাশেই ড্রেনের খনন কাজ শুরু হয়। এনিয়ে খুশির আমেজ বিরাজ করছে স্থানীয় দের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন, দোকান মালিক আইয়ুব খান, সমাজপতি হাজী নুরুল হুদা, সমাজ সেবক তৈয়ব, মোজাম্মেল হক, সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, নুরুল আমিন, এশাদুল হক, লাল মিয়া, কালু, দোলা মিয়া, আবুতাহের বান্টু, মৌলভী মোকতার আহমদসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য যে, মহাসড়কের শাহ জব্বারিয়া মাদ্রাসার সামনের অংশে ফুটপাত নালা নর্দমায় পরিণত হয়েছিল। চলাচলা করতে হয় মহাসড়কের উপর দিয়ে। সড়ক হয়ে ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লি ও স্থানীয় অসংখ্য লোকজন চলাফেরা করে যাচ্ছে ঝুঁকি নিয়ে। উল্লেখিত স্থানে দুইটি গাড়ি ক্রসিং করতে হলে কর্দমাক্ত ফুটপাতে নেমে যেতে হয় পথচারীদের।
তবে পথ চারীদের মতে, উক্ত স্থানে শিক্ষার্থীসহ হরেক রকমের লোক জন সড়ক দুর্ঘটনায় হতাহতের মত ঘটনা ঘটছে। স্পীড ব্রেকার নির্মাণের দাবী শিক্ষার্থীসহ এলাকাবাসীর। এলাকা লোকজন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। আর কত দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে স্পীড ব্রেকার নির্মাণ করবে। তাছাড়া দ্রুত এ সমস্যাগুলোও সমাধানের দাবী সচেতন এলাকাবাসীর।
সচেতন মহলের মতে, সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে প্রত্যন্ত অঞ্চলের সমস্যা গুলোর প্রতি সংশ্লিষ্ট দপ্তরকে খেয়াল রাখতে হবে। অন্যথায় সরকারের প্রতি গ্রামগঞ্জের মানুষ আস্তা হারাতে বসবে, তাই স্বল্প সময়ের মধ্যে স্পীড ব্রেকার দিয়ে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.