
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জের মেহেরঘোনা বিটের ভাদীতলা, মাছুয়াখালী বিটের কানছিরাজিরি নামক এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিট্রেট নাজিম উদ্দিনের নেতৃত্বে এবং মেহেরঘোনা রেঞ্জের সহযোগিতার মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এসময় অবৈধভাবে উত্তোলিত ৯৬ হাজার ৩৮৮ ঘনফুট বালি জব্দ করা হয়। অবৈধ বালি উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৫ জনকে আসামী করে বন আইনে মামলা রুজু করেন মেহেরঘোনা রেঞ্জ কমর্কতা মামুন মিয়া।
এ অভিযানে বিজিবি রামু শহর ক্যাম্প ও মেহেরঘোনা রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকতাসহ ষ্টাফগন সহযোগিতা করেন। এ বিষয়ে মেহের ঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মামুন মিয়া উপরোক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সভিউ ডট কম’এর এ প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.