সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল

ঈদগাঁওতে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বিএনপির সহ-সভাপতি অসুস্থ খুরশেদ আলমকে দেখতে দক্ষিণ মাইজপাড়াস্থ বাসায় গেলেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

৫ অক্টোবর সকালে তিনি অসুস্থ বিএনপি নেতা খুরশেদ আলমের বাসায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন এবং মহান আল্লাহ’র নিকট সুস্হতা কামনা করেন।

এসময় সাথে ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম, যুগ্ম-সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দু সালাম, প্রবাসী বিএনপি নেতা হামিদুল হক,পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, উপজেলা যুবদল সভাপতি আজমগীর, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাত্রদল সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জুনাঈদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.