সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে অস্ত্রসহ যুুবক গ্রেপ্তার

ঈদগাঁওতে অস্ত্রসহ যুুবক গ্রেপ্তার

http://coxview.com/wp-content/uploads/2022/07/Handcap-gun-Kamal-12-7-22.jpg

কামাল শিশির; রামু :

কক্সবাজারের ঈদগাঁওতে সাহাব উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ। তার কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

১১জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঈদগাঁও বাসস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবক ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব ইউসুফেরখীল এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

ঈদগাঁও থানার ওসি মোঃ আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্টেশনের ঈদগড় রাস্তার মাথায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় ঈদগড়মুখী সিএনজিতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে দেশীয় তৈরি একটি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.