সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে আওয়ামীলীগের গৌরবের ৭০বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদগাঁওতে আওয়ামীলীগের গৌরবের ৭০বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার সদর উপ জেলা শাখার কর্তৃক আয়োজিত গৌরবের ৭০ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী ঈদগাঁওতে পালিত হয়। ২৩ জুন বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে উপজেলা আ,লীগের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, মহিলা সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক।

উপস্থিত ছিলেন, সদর আ,লীগের সহ সভাপতি ওয়াজ করিম বাবুল, ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, লুৎফুর রহমান আজাদ, উপ প্রচার সম্পাদক শরিফ, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চেয়ারম্যান ছৈয়দ আলম, নুর ছিদ্দিক, সাবেক চেয়ারম্যান মনজুর আলম, এহেচানুল হক সেলিম মোর্শেদ ফরাজী, মোজাহের আহমদ, আবু তাহের হেলালী, সাইফুল ইসলাম, শাহজাহান চৌং, শাহজাহান মনির, মমতাজ আহমদ, ছাত্রলীগ নেতা আবুহেনা বিশাদ, ইরফানুল করিমসহ সংযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.