
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন- ধানের শীষ, পেটের বিষ, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড, গেইট এসবে কাজ আর হবেনা, ভাল ব্যবহার নিয়ে জনগণের কাছে যান। দু:সময়ের কর্মীদের মূল্যায়ন করুন।
কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় কারী নুরুল আলমের কোরান তেলোয়াতের মধ্য দিয়ে সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, এবি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ব্যারিষ্টার মুহিবুল হাসান নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
আরো বক্তব্য রাখেন -জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আ,লীগ সভাপতি এড: সিরাজুল মোস্তফা, সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, উখিয়া টেকনাফের সংসদ সদস্য আবদু রহমান বদি, মহেশখালী কুতুবদিয়া সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমদ, সাবেক মহিলা সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আ,লীগ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলা আ,লীগ নেত্রী নাসরিন সরওয়ার কাবেরী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।
এতে উপস্থিত ছিলেন -জেলা আ,লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মুকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ মাহফুজুর হায়দার রোটন, রামু উপজেলা আ,লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, প্রফেসর ড.আনসারুল করিম, পৌর আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম, সাবেক পৌর মেয়র নুরুল আবছার, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়, সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম, তাঁতীলীগের কেন্দ্রীয় নেত্রী সাধনা দাশ গুপ্তা, সাবেক জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির চৌধুরী হুমু, অধ্যাপক আবদু রহিম, সদর যুবলীগ সভাপতি ইফতেখার আহমদ পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল উদ্দিন রাশেল, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম,পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, চৌফলদন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা।
রাত ৮ টার দিকে জননেতা ওবায়দুল কাদের এমপি জনসভায় উপস্থিত হন। বিশাল এই জনসভায় সদর, রামু ও কক্সবাজার পৌর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে প্রায় অর্ধ শতাধিক মিছিল ডাক-ঢোল বাজিয়ে হাজার হাজার লোকজন জনসভাস্থলে সমবেত হন।
দুপুর গড়িয়ে বিকেল পার হতে না হতেই জনসভা জনসমুদ্রে রুপ নেন। এই জন সভায় জেলা আ,লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাহবুবুল আলমের নেতৃত্বে একটি মেডিকেল টিম অংশ নেন। জনসভায় নারীদের বিপুল সংখ্যক উপস্থিতি ঘটে। ঈদগাঁওকে উপজেলা ঘোষণার দাবীটি উপেক্ষিত হওয়ার হতাশ বৃহত্তর ঈদগাঁওবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.