সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে আবারো গরু চুরি : আতঙ্কিত মালিকরা পুলিশী টহল দাবী

ঈদগাঁওতে আবারো গরু চুরি : আতঙ্কিত মালিকরা পুলিশী টহল দাবী

গরু চুরি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর সাত ঘড়িয়াপাড়া থেকে গভীর রাতে চারটি গরু চুরির খবর পাওয়া গেছে। ১৭ জুলাই দিবাগত রাত ১টার দিকে এলাকার ইসহাকের বাড়ী থেকে একটি, সাহাব উদ্দিনের বাড়ী থেকে তিনটিসহ গরু চুরি করে নিয়ে গেছে চোর সিন্ডিকেট সদস্যরা। চুরি হওয়া গরুর মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে বলে ধারণা করেন মালিকরা।

গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস। এ সময় স্থানীয়রা টের পেয়ে বাধা দিতে চাইলে তাদেরকে লক্ষ্য করে গরু চোরেরা ফাঁকা গুলি ছুড়ে গরু নিয়ে যায় বলে জানান মেম্বার মিজানুর রহমান মহসিন। যার ফলে চরম আতঙ্কে রয়েছে স্থানীয় গরু ব্যবসায়ীসহ মালিকরা।

এছাড়াও চুরি হওয়া গরুর মালিকদের মতে, তাদের একমাত্র সম্বল গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ায় আর কিছু বাকী রইল না। তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।

সচেতন মহলের মতে, দীর্ঘমাস ধরে গরু চুরির মত কর্মকান্ড বন্ধ থাকার পরেও চলতি বর্ষায় বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে আবারো গরু চোর চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। অবিলম্বে রাত্রিকালীন সময়ে এলাকাতে পুলিশী টহলের জোর দাবী জানান তারা।

অন্যদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়ার গরু চুরির সত্যতা নিশ্চিত করলেও ফাকা গুলি ছুড়ার ব্যাপারে তিনি জানেন না বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.