সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে উপজেলা ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী সম্পন্ন

ঈদগাঁওতে উপজেলা ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির ভয়াল থাবা থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক ধারাবাহিক কর্মসূচীর আলোকে ৪ এপ্রিল বিকালে ঈদগাঁও বাসস্টেশনস্থ পাহাড়িকা সংলগ্ন স্থানে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ও ফরিদ আহমদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। তন্মধ্যে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দীন রাসেল, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ছাত্রনেতা বোরহান উদ্দীন, আনোয়ারুল আজম খোকন, রাহুল পাল, মনজুর আলম, মিজানুর রহমান, বেলাল উদ্দীন, সাদ্দাম হোসেন, জসিম, কলেজ সভাপতি নুরুল কবির, সহ-সভাপতি আজানুল হক সাদেক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান সাগর, ইসলামাবাদ ছাত্রলীগ নেতা আশফাক উদ্দীন আরফাত, জিন্নাত, ইফতি, আরিফ, তারেক, আনাছ, নেজাম, জুনাইদসহ আরো অনেকে। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনামুখর পরিবেশে গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.